বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :

সরিয়ে দেওয়া হয়েছে কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২ টাইম ভিউ
সরিয়ে দেওয়া হয়েছে কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
ছবি-সংগৃহীত

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে তাকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার(১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ অগাস্ট মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর