বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাগরিকার জোড়ায় লাওসকে হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০২ টাইম ভিউ

নারী ফুটবলে একের পর এক সাফল্য ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করল পিটার বাটলারের শিষ্যরা।

বুধবার (৬ আগস্ট) বাছাইয়ের প্রথম ম্যাচে লাওসের মাটিতে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই মুনকি-সাগরিকার দল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। একের পর এক আক্রমণে লাওসকে চাপে রাখে তারা।ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা, আর একটি গোল আসে মুনকির পা থেকে। লাওস একটি গোল শোধ করলেও তা বাংলাদেশের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি।

এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আরও একটি মাইলফলক স্পর্শ করল বাংলাদেশের মেয়েরা। এর আগে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে এশীয় ফুটবলেও নিজেদের উপস্থিতি জানান দিয়েছে তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর