বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাতকানিয়ায় ডাম্পার ট্রাক কেঁড়ে নিলেন ৫ বছর বয়সী শিশুর প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সাতকানিয়ায় এক ইউপি সদস্যের ইটবাহী ডাম্পার ট্রাক কেঁড়ে নিলেন এক কৃষকের ৫ বছর বয়সী ছেলে শিশুর প্রাণ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার এওচিয়ার ১নং ওয়ার্ডের ছনখোলা কেবিএম নামক ব্রিকফিল্ডের সামনে এই ঘটনা ঘটে। নিহত ছেলেটি একই এলাকার কৃষক তাজুলের প্রথম সন্তান মো: জুনাঈদ (৫)।

স্থানীয়রা জানান, জুনাঈদ বাড়ির সামনে দাড়াঁলে বেপরোয়া গতির ডাম্পারটি ছেলেকে ধাক্কা দিলে রাস্তার পাশেই পড়ে যায়, চলে যাওয়া ডাম্পার ট্রাক অন্তত ৩০ ফুট সামনে থেকে পেছনে এসে আহত ছেলেটির পেটের উপর ডাম্পার তুলে দিলে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত হয়।

ঘাতক ডাম্পার চালক জাহাঙ্গীর পালিয়ে যেতে চাইলেও স্থানীয়রা ডাম্পারটিসহ চালক জাহাঙ্গীরকে আটকে রাখেন। পলাতক রয়েছেন গাড়িটির মালিক ফজল হক ও তার পার্টনার সাবেক জনপ্রতিনিধি।

পরে স্থানীয় পুলিশ বিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালক ও গাড়ী জব্দ করে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে সাতকানিয়া থানা পুলিশের ওসি তদন্ত আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহত পরিবারের খোঁজখবর নেন।

এদিকে নিহত শিশুর পিতা কৃষক তাজুল বলেন, আমার ছেলে প্রথমে গাড়ীর সাথে ধাক্কা খায় কিন্তু ঘাতক চালক জাহাঙ্গীর আবার অন্তত ২০ ফুট দূর থেকে পেছনে এসে পিষিয়ে মৃত্যু নিশ্চিত করেন, এটা গাড়ী এক্সিডেন্ট নয় এটা একটা পরিকল্পিত হত্যা, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর