শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

সাত দিন বিঘ্ন হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৭ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে। প্রাকৃতিক কারণ ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য কোম্পানিটি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত তানজিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সোলার আউটরেজের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রম ৭ দিন সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হচ্ছে- ৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ৯ মিনিট; ৮ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ৯ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট; ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মোট ১১ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত ৮ মিনিট।

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সবকয়টি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর