বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাদ্দামের ঘটনায় ডিসি-এসপিকে হুমকি: ‘কী করছস, সাদ্দামের লগে কী করছস’

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ টাইম ভিউ
সাদ্দামের ঘটনায় ডিসি-এসপিকে হুমকি: ‘কী করছস, সাদ্দামের লগে কী করছস’

দেশজুড়ে আলোচিত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

একাধিক বিদেশি নম্বর থেকে ররিবার তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উভয়েই।

এ বিষয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার পর থেকেই অপর প্রান্ত থেকে একটানা অপ্রকাশযোগ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে। ওই সময় পুলিশ সুপারকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বলতে শোনা যায়, ‘এই… কী করছস, সাদ্দামের লগে কী করছস…’, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি…’, ‘তুই অ্যারেস্ট করায় দিসছ…তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে….’।বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ফোনে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একাধিক ফোন কল পেয়েছি। কারা এসব কল করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, বিভিন্ন নম্বর থেকে তিনিও হুমকি পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি মোটেই বিচলিত নন। তিনি বলেন, “যে বিষয়কে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে, সেখানে প্রশাসন তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করেছে। ধারণা করা হচ্ছে, কিছু বিদেশি নম্বর ব্যবহার করে এসব কল করা হয়েছে”।

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন সাদ্দাম। বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে শুক্রবার বিকালে তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছে। সাদ্দামের সন্তান ও তার স্ত্রীর মরদেহ শনিবার সন্ধ্যায় নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। প্যারোলে মুক্তি না পওয়ায় সেখানে শেষবারের মত ৫ মিনিটের জন্য তাদের দেখার সুযোগ পান সাদ্দাম। আর এই বিষয় নিয়েই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর