সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি

সাবেক পাবলিক প্রসিকিউটর আবু পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
সাবেক পাবলিক প্রসিকিউটর আবু পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের অভিযোগ থাকায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগমসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- আব্দুল্লাহ আবুর ছেলে কাজী আহসান উল্লাহ শিবলী ও মেয়ে কাজী আমরীন সুলতানা।

বেঞ্চ সহকারী মো. রিয়াজ আরও জানান, এদিন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ কোর্টের বিচারকদের যোগসাজশে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর