বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্দৃত্তরা আগুন দিয়েছে। পুড়ে গেছে কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।

শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে। রবিবার (২৯ অক্টোবর’) দুপুরে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘বিএনপির হরতাল বিরোধী শান্তি সমাবেশ সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আ’লীগের কার্যালয়ের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে এনায়েতপুর থানা বিএনপির সদস্য (সচিব’) মঞ্জুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর