সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :

সিরাজগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার আগে এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুর উপজেলার চর পোরজনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন—এনায়েতপুর থানার খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আবু তারার ছেলে আল-আমিন (২৮), শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)।

তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।নায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এনায়েতপুর থানার বেতিল স্পার বাঁধ এলাকায় বেতিল চরে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফ হোসেন ও আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্ধ্যার আগে আব্দুস সালাম জমিতে ধান কেটে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আব্দুস সালামের মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর