বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের প্রাণ গেছে। এ সময় অটোরিকশার আরও পাঁচ আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার এ তথ্য জানান।নিহতরা হলেন- ওই উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা মিস্ত্রী পাড়ার সুধাম সুত্রধরের স্ত্রী মিতু রানী সুত্রধর (৩০) ও তার সাত বছর বয়সি মেয়ে ইচ্ছা মনি সুত্রধর।

আহতরা হলেন- সুধাম সুত্রধরের মেয়ে কথা মনি সুত্রধর (১২), পলি সুত্রধর (১৮) ও খুকনি যুগীবাড়ি গ্রামের সৌরভ সুত্রধর (২০), অরুনা সুত্রধর (৫৫) এবং সাঁথিয়া উপজেলার অটোরিকশা চালক তাইমুল ইসলাম (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি খায়রুল বাসার বলেন, হতাহতরা শাহজাদপুর থেকে অটোরিকশায় করে পাবনার কাশিনাথপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে পাবনার চাটমোহর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মিতু সুত্রধর ও হাসপাতালে নেয়ার পথে মেয়ে ইচ্ছা মনি সুত্রধর মারা যান।

খায়রুল বাসার আরও বলেন, আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর