সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

সিরাজগঞ্জে বিএনপির ২০ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের ৬টি উপজেলায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ মে সিরাজগঞ্জ জেলা সদরে বিএনপির ঢাকা সমাবেশকে বাধাগ্রস্থ করার জন্য পুলিশ ধরপাকর শুরু করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মন্ডল গুটু, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার যুবদল নেতা মামুন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহী, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওসমান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ফারুক, তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, একই ইউনিয়নের যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা শাফিকুল ইসলাম, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব আল হাসান শরীফ, ছাত্রদল নেতা কাউসার সরকার ও ওয়ার্ড বিএনপি নেতা আমির সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর