সময়ের আওয়াজ অনলাইন : সিলেটে সাদা পাথর পরিবহনের একটি বাস উল্টে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩/৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেট থেকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধারের জন্য ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এর আগে স্থানীয়রাও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।