শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সিলেটে ভারতীয় চিনির চালানসহ দুইজন আটক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় চিনির চোরাচালানসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী-এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার-এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগের টিম-১ নগরীর চৌহাট্টা ইদ্রিস মার্কেটের সামনের সড়কে চোরাচালানের একটি

ট্রাক পাকড়াও করে। ওই ট্রাকে পাওয়া যায় চোরাচালানের ১৫০ বস্তা ভারতীয় চিনি। এ ঘটনায় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন, মো. রুহেল আহমেদ (২৪) ও রবিউল ইসলাম (২৬)।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর