বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে সেতুমন্ত্রী অনুপস্থিতি মানে নীরবতা নয়’, শিগগিরই ফিরব: শেখ হাসিনা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হজ করতে দেশ ছাড়ছেন জামায়াতের আমির তদবির বাণিজ্যের অভিযোগে পদ হারালেন শিক্ষামন্ত্রীর এপিএস শেখ রেহানা ৫ আগস্ট সালমান এফ রহমানকে যেসব কথা বলেছিলেন সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

সিলেট সীমান্তে বিএসএফের গু লির জবাবে পাল্টা ফায়ার বিজিবির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
সিলেট সীমান্তে বিএসএফের গু লির জবাবে পাল্টা ফায়ার বিজিবির

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সিলেট ৪৮ বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর