মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশী নিহত শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি :ডিআইজি রেজাউল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: মির্জা ফখরুল

সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১ টাইম ভিউ
সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানান তিনি।সোমবার (১১ মে) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো একটি অঙ্গরাজ্যে রাজনৈতিক পরিবর্তন বা প্রশাসনিক সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করে না। সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গেই কূটনৈতিকভাবে কাজ করে থাকে।

পশ্চিমবঙ্গে কাঁটাতার নির্মাণ সংক্রান্ত আলোচনার বিষয়ে তিনি জানান, এ ধরনের উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তথ্য নেই।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি নিয়মিত নজরদারি করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অস্থিতিশীলতা রোধে প্রস্তুত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক থাকার আহ্বান জানান। তার ভাষায়, পুরোনো ও অসত্য ভিডিও ব্যবহার করে অনেক সময় ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যার বাস্তব কোনো ভিত্তি নেই।

এদিকে লবণ শিল্প প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর