সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :

সীমান্ত সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ১

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার নির্মাণাধীন সীমান্ত সড়কে একটি পিকআপ খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো ২ জন। গতকাল মঙ্গলবার (২৮ মে) বিলাইছড়ি-শুক্কছড়ি ৪ সড়কে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত নবী হোসেন (২৮) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে।

এছাড়া গুরুতর আহত মোহাম্মদ কালামিয়া (৪০) এবং অপরজন মোহাম্মদ ইয়াসিন একই এলাকার বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে শুক্কুছড়ি ৪ কিলোমিটার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

আর দুইজন গুরুতর আহত হন।
রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে তিনজন রোগী আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং হতাহতদের উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর