রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

সুস্থ সংস্কৃতির বার্তা নিয়ে জবি শিবিরের কাওয়ালী সন্ধ্যা

জবি সংবাদদাতা :
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে কাওয়ালী সন্ধ্যা আয়োজন করা হয়েছে। শুক্রবার  (০৭ নভেম্বর) বাদ মাগরিব  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করবেন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া; নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ,জগন্নাথ  বিশ্ববিদ্যালয়; জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও হ্যাভেন টিউন। আয়োজনে থাকছে হামদ ও নাত, একক গান,কাওয়ালি গান এবং অভিনয়। মো. ফারুকের নেতৃত্বে দুটো অভিনয় দল, আবৃত্তিকারক হিসেবে মুকুল হোসেন এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মারুফ বলেন, এটি একটি ভালো আয়োজন। আশা করব এ সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো ক্যাম্পাসে আয়োজন করবে এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে।

শাখা ছাত্র শিবিরের সভাপতি  ও  নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আমরা চাচ্ছি ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতি চর্চা বৃদ্ধি পাক। ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ বজায় থাকুক। নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ একটা সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। প্রতিটি মানুষের জন্য বিনোদন একটি জরুরী বিষয়। তবে এটা অবশ্যই সুস্থ এবং সুন্দর হওয়া চাই।

এসময় শিক্ষার্থীদের বেশ উপস্থিতি দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে রফিক ভবন, ভাস্কর্য চত্বর, শহীদ সাজিদ ভবন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর