বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না ৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষে আতঙ্ক নিউইয়র্কে কাতারের দুঃস্মৃতি স্মরণে রেখে আলজেরিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন দল নয়, দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় ওসি-এসআই আহত, আটক ৪ সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না : সেতুমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বাজেট প্রাপ্যতার ওপর নির্ভর করে পর্যায়ক্রমে নির্বাচনগুলো আয়োজন করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি উপজেলা পরিষদের জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। তবে মৌসুমভেদে এ চাহিদার তারতম্য ঘটে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

তিনি আরও বলেন, অত্যাধুনিক কেমিক্যাল পিএসি, অ্যালাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে পানি পরিশোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুসরণ করে ওয়াসার নিজস্ব পরীক্ষাগারে পানির গুণগত মান যাচাইয়ের পর তা সরবরাহ করা হয়। এছাড়া প্রতিদিন মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ির বর্জ্য বর্তমানে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেওয়া হয়। এ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে। চুক্তি সম্পন্ন হলে ছোট আকারের কাভার্ড ভ্যানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য পরিবহনের বিষয়টি বিবেচনা করা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারের নতুন ভার্সন (ভার্সন-২) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় অনলাইন পেমেন্ট সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য পরিবর্তনের পূর্ণাঙ্গ লগ সংরক্ষণ করা হবে, ফলে কোন স্তরে তথ্য পরিবর্তন হয়েছে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজ ও জনবান্ধব করতে নিবন্ধক ও নিবন্ধন সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অন্যদিকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনগুলোর মাধ্যমে যুবক ও যুব নারীদের মধ্যে মোবাইল আসক্তি, মাদকাসক্তি এবং অন্যান্য সামাজিক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে ‘যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রাখার লক্ষ্যে যুব সংগঠনের মাধ্যমে সীমান্তবর্তী জেলাসমূহে প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর