মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ছেন বিক্ষোভকারীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ টাইম ভিউ
স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ছেন বিক্ষোভকারীরা
স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ছেন বিক্ষোভকারীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে অগ্রগতির তথ্য জানতে চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই সময়সীমা দেওয়া হয়। সমাবেশ থেকে ঘোষণা করা হয়, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।পরে সন্ধ্যায় শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই আলটিমেটাম দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। তারা হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। ফলে শাহবাগ ও এর আশপাশের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণার পর বিক্ষোভকারীরা শাহবাগ ছাড়লে সন্ধ্যা ৬টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ অভিযোগ করেন, হাদির ওপর হামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী ঘাতকদের শনাক্ত করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বলেন, হাদিকে গুলি করার ১৭২ ঘণ্টা পার হয়ে গেলেও রাষ্ট্র এখনও ঘাতকদের শনাক্ত করতে পারেনি। তারা দাবি করেন, এটি কোনো ব্যক্তিগত শত্রুতা নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।

বক্তারা বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা সন্দেহ করি না। তবে, কাউকে সন্দেহের বাইরে রাখা যাবে না। রাষ্ট্র কি এখনও বলেছে, কে বা কারা হত্যা করেছে? রাষ্ট্র ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তারা চাইছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করেছিলেন, সেটা যেন কোনোভাবেই ফোকাসে না থাকে। এ জন্য দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় স্যাবোটাজ (নাশকতা) করা শুরু করে দিয়েছে। আমরা কি তাদের সেই সুযোগ দেব? আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেপ্তার করা। এরপর সব আলাপ। আলাপ শুরুই হবে খুনিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। এর আগে কোনো আলাপ চলবে না।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে। এ সময় পুলিশ, সোয়াত, ডিবি, র‍্যাব ও বিজিবির সদস্যদের সেখানে মোতায়েন করা হয়। দাফনের আগে থেকেই মাজার ও মসজিদ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর