শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড,১০ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

২১ বছর পর হবিগঞ্জে ব্যবসায়ী হারুন মিয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় প্রদান করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২২ জনকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) সালেহ আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের হারুন আহমেদ ও মিলন মিয়ার স্বজনদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি হারুন মিয়া ও তার কয়েকজন স্বজনকে রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকেরা অতর্কিত হামলা চালায়।ওই হামলায় হারুন আহমেদের মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই সুমন আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ২১ বছর পর আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর