বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে রেকর্ড ভাঙা লোডশেডিং, গরমে বিপর্যস্ত জনজীবন ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ভোটার তালিকা নিয়ে প্রকাশ রাজের অভিযোগ, ‘নাম মুছে দেওয়া হয়েছে’; কর্তৃপক্ষের দাবি, ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে যেসব মসলা কাফরুল থানা ছাত্রদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

হবিগঞ্জে শাশুড়িকে হত্যার মামলায় জামাতার যাবজ্জীবন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
হবিগঞ্জে শাশুড়িকে হত্যার মামলায় জামাতার যাবজ্জীবন
ছবি-সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১৪ বছর আগে শাশুড়িকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাঁকন দে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান।দণ্ড পাওয়া মো. আব্দুল কাদির মিয়া (৫০) উপজেলার টেকারঘাট গ্রামের প্রয়াত রেজ্জাক মিয়ার ছেলে।

মামলার বরাতে স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান বলেন, কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘর থেকে দা দিয়ে হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন কাদির।

এ ঘটনায় হাজেরা খাতুনের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে কাদির মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৮ মে আদালতে অভিযোগপত্র প্রদান করেন।

১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের এই কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এ ধরনের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে রাষ্ট্রপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর