বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০১ টাইম ভিউ
হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালিতে বাংলাদেশি কোনও জাহাজ আটকে থাকবে না বলে নিশ্চিত করেছে ইরান।  রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি কোনও জাহাজ যদি আটকে থাকে, তাহলে তা ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী। বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র যদি আলোচনায় ঐকমত্যে না পৌছায়, তাহলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, যুদ্ধাবস্থায় যেন জ্বালানি সংকট না হয়, সে চেষ্টা করে যাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে যু্দ্ধের মধ‍্যেও বাংলাদেশকে স্বস্তির জায়গায় রাখার চেস্টা চলছে।শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থায় যারা বাংলাদেশি ফেরত আসতে চাচ্ছে, তাদের আসতে সহযোগিতা করবে। এসময় ইসরায়েলি হামলায় পর্যুদস্ত লেবাননে বাংলাদেশি মিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর