বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১ ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে আনসার বাহিনী ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ নতুন করে হামলা হলে যুদ্ধ অঞ্চলের বাইরে ছড়াবে: আইআরজিসি ওমান থেকে ফিরলো কফিনবন্দি হয়ে, পাশাপাশি কবরে শায়িত হল ৪ ভাই পল্লবীর শিশু রামিসা হত্যা: আদালতে ‘দোষ স্বীকার’ করে সোহেলের জবানবন্দি গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা নিয়ে কুষ্টিয়ায় ইউপি কার্যালয়ে হামলার অভিযোগ নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৩ জন ও নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৮ জন। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৭ জন ও আক্রান্ত ৩৩ হাজার ৬১৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২০ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর