বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাঈদীর মৃত্যুতে কবিতা লিখে বহিষ্কার হলেন আ. লীগ নেতা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৭৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে একটি কবিতা লিখে নিজ ফেসবুকে পোস্ট দেওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নিজ ফেসবুক আইডিতে কবিতা পোস্ট করে শোক প্রকাশ করেন আব্দুল কুদ্দুস। ওই পোস্ট দিয়ে তিনি দলের আদর্শ পরিপন্থী কাজ করেছেন। বিষয়টি আমাদের নজরে আসার পর এদিন সকালে এনায়েতপুরের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ বরাবর একটি পত্র পাঠানো হয়েছে।’

জানা যায়, আব্দুল কুদ্দুস গত ১৫ আগস্ট নিজের ফেসবুক আইডি থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখেছেন। পরে তিনি ওই কবিতা তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি আওয়ামী লীগের নেতা হয়েও জাতীয় শোক দিবস নিয়ে কোনো পোস্ট দেননি। ফলে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর