বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাস থেকে নেমে হেঁটে দেখুন: আসিফ মাহমুদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ টাইম ভিউ
১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাস থেকে নেমে হেঁটে দেখুন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ১৭ বছর লন্ডনে থাকা সত্ত্বেও আগে বাসের ভেতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট হেঁটে দেখুন। বাংলাদেশকে আগে চিনবেন, তারপরে আমরা ভরসা করতে পারব যে, আমাদের জন্য কিছু করতে পারবেন কি না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বরে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরণের নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে আমরা দেখেছি—গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরণের অন্যায় ও অনাচার আছে, শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে সেগুলো আমরা পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা জনগণকে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি। আমরা জানি মাটি ও মানুষের কী সমস্যা আছে এবং তার কী বাস্তবসম্মত সমাধান হতে পারে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, এবং মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর