সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি ও পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। করোনা মহামারি দেখা দেওয়ায় ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। এরপর সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। করোনার প্রকোপ কমে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, তার মন্ত্রণালয় আবারো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। চলতি বছরের ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর