মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

২০ সেনাসদস্য নিয়ে অস্ট্রেলিয়ায় মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক মহড়া চলাকালীন অস্ট্রেলিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে ২০ জন সেনাসদস্য ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সময় রবিবার সকাল ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

এক প্রতিবেদনে জানা গেছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছিলো। মহড়া চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে বিধ্বস্ত হয়।

ধারণা করা যাচ্ছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে কারণ কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছে। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি।

হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে।

এডিএফের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ জন, ফিলিপাইনের ১২০ জন, ইন্দোনেশিয়ার ১২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর