বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৫৯ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি: বিএনপি-জামায়াত শাসনামলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বর্বরোচিত এ গ্রেনেড হামলা দিবস পালিত পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪, আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান বলেন;স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের একমাত্র ঠিকানা দেশরতœ শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।

আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এমপি মহিব আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করতে দেশরতœশেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে ঘাতকরা।

আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের জন্য জননেত্রী হামলা থেকে বেঁচে যান। কিন্তু এ হামলায় মহিলা আওয়ামীলীগের নেত্রী আইভি রহমানসহ দলের ২৪জন নিহত ও অনেক নেতা-কর্মী পঙ্গুত্ববরণ করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে ২০০৪ সালের ২১ আগষ্ট নারকীয় হত্যাকান্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং সভা শেষে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর