মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

আগস্টের ২৩ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (২৪ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার। সেই হিসাবে রেমিট্যান্স আগের বছরের তুলনায় বাড়লেও আগের মাস জুলাইয়ের চেয়ে কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর