শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

২৭ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

বরিশাল বাকেরগঞ্জে দির্ঘ ২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খান কে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। ১৯৯৭ সালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী গ্ৰামে আসমান খান নামের এক বৃদ্ধাকে দিনের বেলায় নিশংস ভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত আসমান খান হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খান রায়ের পর ২৭ বছর পালিয়ে নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছে।

গতকাল সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম( বি পি এম) ও অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সর্দার এর দিকনির্দেশনায় ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই ( নিঃ) পলাশ চন্দ্র দে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার বড় বাইসদি গ্ৰাম থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খান কে জিআর ১০/৯৭এবং সেসন মামলা নং ৩৮/৯৯মুলে গ্ৰপ্তার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে।আজকে সকাল নয়টায় গ্ৰেপ্তারকৃত আসামি আনোয়ার হোসেন খান কে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন বাকেরগঞ্জ থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর