মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী সাত বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি

নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল ১৪২ শতাংশ পর্যন্ত

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। নতুন এই বেতন কাঠামো চলতি ২০২৬ বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এই বেতন কাঠামোয় কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া অনুমোদন এবং তা বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এর আগে একই দিন সকালে নতুন পে-স্কেল বাস্তবায়নের আর্থিক সক্ষমতা ও সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন কাঠামো চালুর ফলে জাতীয় বাজেটে অতিরিক্ত অর্থের সংস্থান কীভাবে হবে এবং সার্বিক অর্থনীতিতে এর প্রভাব কী দাঁড়াবে—তা নিয়ে আলোচনা হয়। উক্ত পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।অর্থ মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে সচিব কমিটির সুপারিশে ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। মূল বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা ও আনুতোষিক সুযোগ-সুবিধাতেও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন।

নতুন পে-স্কেলের প্রস্তাবটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তা প্রয়োজনীয় আইনি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হলেই অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবর মাস থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন পেতে শুরু করবেন। তবে গেজেট অক্টোবরে জারি হলেও এটি কার্যকর ধরা হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। ফলে চলতি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত বেতনের অর্থ বকেয়া হিসেবে পরবর্তী সময়ে সমন্বয় করে দেওয়া হবে।
সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং দীর্ঘদিনের মূল্যস্ফীতির মুখে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও এই পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর