বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টঙ্গীর উড়াল সেতুতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঠাও চালক যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর উড়াল সেতুতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঠাও চালক ও যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিআরটি প্রকল্পের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস এলাকার উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক রাম কৃষ্ণ সাহা (৩২) ও রাইট শেয়ারিং অ্যাপ পাঠাও-এর চালক দিদারুল আলম দিনার (৩৪)।নিহত রাম কৃষ্ণ সাহার বাবার নাম রবীন্দ্র নাথ সাহা। রাম কৃষ্ণ সাহা ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ হাউজিংয়ের বাসিন্দা। অপর দিকে মোটরসাইকেলের চালক দিদারুল আলম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বড়বিনাইলচড় গ্রামের মৃত আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাইট শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলে চেপে ঢাকার মোহাম্মদপুর থেকে গাজীপুরের শিমুলতলী এলাকায় যাচ্ছিলেন ডুয়েটের শিক্ষক রামকৃষ্ণ সাহা। মোটরসাইকেলটি বিআরটি প্রকল্পের উড়াল সেতু দিয়ে টঙ্গীর কাদেরিয়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রভাতী বনশ্রী নামের বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঠাও চালক দিদারুল নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষক রামকৃষ্ণ সাহাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসের চালককে আটক করতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পুলিশ কাজ করছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর