শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

যেসব এলাকায় ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা বিটিসিএলর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বগুড়া শহর ও উপজেলাগুলোতে ৭২ ঘণ্টা টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

মূলত বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া সাতমাথায় অবস্থিত তিনতলা টেলিফোন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েট। সেজন্য এই ভবন থেকে সুইচরুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করে পুনঃস্থাপন করা হবে। তাই আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। ডাটা নির্ভর বর্তমান এই সময়ে টেলিযোগাযোগ সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটবে বলে বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

যে সমস্ত টেলিযোগাযোগ সেবাসমূহ বন্ধ থাকবে

বিটিসিএলের জিপন, লিজড লাইন ইন্টারনেট, ভিপিএন এবং কপার ক্যাবলের মাধ্যমে সংযোগ দেওয়া টেলিফোন (এজিডব্লিউ) সেবা বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়া শহর ও উপজেলাসমূহে জয়পুরহাট জেলার বিটিসিএল এর মাধ্যমে বাস্তবায়িত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগ দেওয়া ইন্টারনেট এবং বগুড়া শহরে টেলিফোন সেবা বন্ধ থাকবে।

পাশাপাশি এই ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর