বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাতক্ষীরায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৫০)ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।

আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে পাইকগাছা থেকে ছেড়ে আসা হজ যাত্রীবাহী একটি মাহেন্দ্র আশাশুনির নওয়াপাড়া এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয় এবং আহত হয়ে তিনজন। এ ঘটনার পর আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে আশাশুনি থানায় নিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর