বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আলফাডাঙ্গা কিশোর গ্রুপের হামলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাদ্রাসা শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে কিশোর গ্রুপ হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।আহত মেহেদী হাসান (১৪) গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাতইল ঘোনাপাড়া এলাকার ছেলে। তিনি আলফাডাঙ্গা উপজেলার ধলেইচর বরকতিয়া আলিম মাদ্রাসা দশম শ্রেনীর ছাত্র ।কুসুমদি কলেজ রোড আলী আকবর ফুফার বাড়িতে থেকে লেখাপড়া করেন।

এ ঘটনায় ফুফা আলী আকবর বাদী হয়ে পাঁচ কিশোরগ্রুপ বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

মামলা নং ১৪ তাং ২৯-২-২৪ ধারা ১৪৩/৪৪১/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড। অভিযুক্তদের মধ্যে দুইজন তামিম(১৭) ও শুভ কাজি(১৯) আটক বাকীরা রাকিব(১৮), অপু (১৭), নয়ন( ১৭)পলাতক রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দুপুর ১.১৫ মিনিটে দিকে মাদ্রসা থেকে ফেরার পথে

আলী আকবর বাড়ির সামনে আসলে

অভিযুক্ত পাঁচজন মেহেদী উপর দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল,লোহার পাইব দিয়ে হামলা চালায়।তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।অবস্হা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন।সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তামিম নামের একজন জানান, মেহেদী ও তার বন্ধু এক সাথে মাদ্রাসা থেকে মোটরসাইকেলে আসছিল। মেহেদীর বন্ধুর সাথে ওই আসামিদের একটি মেয়েকে কেন্দ্র করে ঝামেলা চলছিল।ঐ দিন মেহেদীর বন্ধুকে মোটরসাইকেল দেখে গতিরোধ করতে ইশারা দেয়।গতিরোধ না করে মেহেদি দ্রুত মোটরসাইকেল চালিয়ে বাসার সামনে চলে আসে, মাঝপথে ওই বন্ধুকে কোন জায়গায় নামিয়ে দেয়।কিন্তু ওরা পিছু লেগে বাড়ির সামনে এসে ওই বন্ধুর কথা জানতে চায়, মেহেদী বলতে নারাজ। তারপর এই কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় মেহেদির উপর হামলা।

সমাজের সুধীজনরা বলেন, কিশোর গ্যাং, কিশোর গ্রুপ যাই হোক না কেন এদের এখনই মোকাবেলা করতে না পারলে সমাজের পরিণতি হবে ভয়াবহ।এরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। তাই এখনই আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা ও গণসচেতনতা তৈরি করা।

আলফাডাঙ্গা থানা ওসি মো, সেলিম রেজা বলেন, মামলা হয়েছে, দুইজন আসামি গ্রেফতার ও হয়েছে।বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর