বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে, রাজধানীতে আয়োজিত এবারের অমর একুশে বইমেলায় শনিবার শেষদিন পর্যন্ত ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। অমর একুশে বইমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এ বছরের বইমেলা সফলভাবে আয়োজন করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি মুহম্মদ নুরুল হুদা।

অন্যান্য বছর ২৮ দিনের বইমেলা হলেও এবার অধিবর্ষ ও পরে দুদিন সময় বাড়ানোয় মেলা ৩১ দিনে গড়ায়। এই সময়ে একুশে বইমেলায় মোট ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মনতাজ।

অমর একুশের বইমেলা ২০২৪ এর শেষ দিন আজ। সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির ডিজি মুহম্মদ নুরুল হুদা বলেন, ‘এ বছর ৩ হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছর আরও সফল মেলা আয়োজন করা হবে।’

অমর একুশে বইমেলা ২০২৪ এ সবচেয়ে বেশি সংখ্যক গুণগত মানের বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছে কথাপ্রকাশ। এছাড়াও প্রথমা, ঐতিহ্য ও জার্নিম্যান মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে। সেরা শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য পুরস্কার পেয়েছে ময়ূরপঙ্খি প্রকাশন।

অন্যদিকে আগামী বছরও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর