বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ক্লাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৭৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের নতুন সময়সূচি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের স্বাক্ষরিত করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে আগামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আগামী রোববার থেকে এই রুটিন কার্যকর হবে।

রোববার থেকে বৃহস্পতিবার ক্লাস হবে। ক্লাস চলাকালীন দুপুরে যোহরের নামাজের জন্য ১৫ মিনিট সময় দেয়া হয়েছে। এই রুটিন শুধুমাত্র রমজান মাসের জন্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এসব দপ্তর চলবে। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামী ১২ মার্চ থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর