বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শিক্ষার্থীকে গুলি করা সেই মেডিকেল শিক্ষক রায়হান পাঁচ দিনের রিমান্ড

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।আজ সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসাইনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তার অস্ত্রের উৎপত্তি কোথায়, তিনি কোথা ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসবসহ সার্বিক বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, মাত্রই শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর হলো। এখন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলহাজত থেকে আজ বিকেলেই তাকে রিমান্ডে আনা হবে।উল্লেখ্য, এর আগে গত বুধবার (৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসাইনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর