রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী

ফের বিপাকে জাহাঙ্গীর, এবার স্থায়ী বহিষ্কারের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি তুলেছেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা।

আজ রবিবার (১৪ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের দাবির বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

বৈঠক সূত্রে জানা গেছে, সম্পাদক মণ্ডলীর সদস্যরা বলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দলের ক্ষমা পাওয়ার পরও দলীয় শৃঙ্খলা ভঙ্গে লিপ্ত রয়েছেন। নিজের প্রার্থিতা অবৈধ হওয়ার পরও মায়ের জন্য মাঠে কাজ করছেন তিনি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি তার সব ক্ষমতা দেখাচ্ছেন। দলে থেকে দলীয় শৃঙ্খলা মানবেন না, তা হতে পারে না। আমরা তার স্থায়ী বহিষ্কার চাচ্ছি। আগামীতে দলের যে কোনো বৈঠকে দলের নেত্রীর কাছে বিষয়টি তুলে ধরার দাবি জানান তারা।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সিটি কর্পোরেশনের পাঁচ নির্বাচন নিয়ে বৈঠকে আমাদের কথা হয়েছে। এখানে এক অভিমত প্রতিফলিত হয়েছে। অভিমত সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে।

সম্পাদক মণ্ডলীর বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাড. সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর