বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কুমিল্লায় দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুমিল্লা নগরীর শাসনগাছায় লেগুনা স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অর্নব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে নগরীর ট্রমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত অর্নব একই এলাকার আজহার উদ্দিনের ছেলে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, লেগুনা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে নগরীর শাসনগাছা মধ্যমপাড়া এলাকার আবুল কাশেম গং ও মোল্লা বাড়ির রাব্বি-আলাউদ্দিন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সংঘর্ষে আবুল কাশেম গংয়ের অনুসারী অর্নব গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর