সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে মো. মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়নের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিল। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চিনতো তাকে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাটার কাছে গেছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর