সময়ের আওয়াজ অনলাইন: রংপুর মহানগরের হাজীরহাট থানায় করা হত্যা মামলার আসামি অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ ও ব্যাটারি চালিত চোরাই রিকশা উদ্ধার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো: আবু মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মো: আল ইমরান হোসেনের নেতৃত্বে হাজীরহাট থানার ওসি মো: রজব আলীসহ একটি ফোর্স শনিবার রাতে অভিযানে যায়।
হাজীরহাট থানার হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামির দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অজ্ঞান কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ঘুমের ওষধসহ ভিকটিমের ব্যবহৃত ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করা হয়। আসামিরা সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ও চোরাই অটো চার্জার ক্রয়-বিক্রয়ের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানায়