বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের গ-ব্লকের একটি ভাড়া বাসায় এই ঘটে। দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রীর নাম শারভীন সুলতানা মীম (২৬)। তিনি মেহেরপুরের সালদা থানার গাংনী উপজেলার সালদা এলাকার আজিজুল ইসলামের মেয়ে। মীম পাবিপ্রবির টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বামী আসিফ মোর্শেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুরের আবদুল মালেকের ছেলে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী।

তাঁদের সহপাঠীরা বলছেন, গত ডিসেম্বরে তাঁরা দুজন বিয়ে করেছেন।

ভাড়া বাসার মালিক আজকের পত্রিকাকে জানান, ২ মাস আগে ওই ছাত্রীর স্বামী আসিফ মোর্শেদ বাসা ভাড়া নেন। তাঁরা সেখানে সব সময় থাকতেন না। গত রাতে আসিফ বাসায় ছিলেন না, ঢাকায় ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা বন্ধ পান। দরজা ধাক্কাধাক্কির পরেও না খুললে সবার সন্দেহ হয়। পরে পুলিশকে কল দেওয়া হলে তারা ফায়ার সার্ভিসকে নিয়ে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে মীমকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর