বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ইলিশ মাছ রান্না না করায় মা কে কুপিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় “ইলিশ মাছ রান্না না করায়” মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রাহাতকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বোরহানউ‌দ্দিন উপ‌জেলার গঙ্গাপুর ইউ‌নিয়‌নের ৭ নং ওয়া‌র্ডের দুলাল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় নিহত না‌সিমা বেগমকে (৪২) বাঁচা‌তে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাহানারা নামের এক প্রতিবেশী। পু‌লিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত রাহাত ঢাকায় কামরাঙ্গীর চরে পারিবারিক মু‌দি দোকানে থাকে। কাউ‌কে কিছু না জানিয়ে সোমবার সকালে বাড়ি‌তে চ‌লে আ‌সে। সন্ধ্যার দিকে মায়ের সঙ্গে তার কাটাকা‌টি ও ঝগড়া হয়। এক পর্যা‌য়ে রাহাত উ‌ত্তে‌জিত হ‌য়ে ঘ‌রে থাকা ধারা‌লো দা দি‌য়ে মাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

এদিকে, আহত জাহানারাকে স্থানীয়রা উদ্ধার ক‌রে প্রথ‌মে বোরহানউ‌দ্দিন হাসপাতা‌লে এবং পরে ভোলা সদর হাসপাতা‌লে ভর্তি করে। বোরহানউ‌দ্দিন থানার ও‌সি শা‌হিন ফ‌কির জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত রাহাত‌কে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, সন্ধ্যায় ইফতারের পর রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বলেন। রাহাতের স্ত্রী ও বাবা ঢাকায় থাকায় তার মা বলেন- বাড়িতে কেউ নেই, একা সংসারের অন্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারব না। এ নিয়ে মায়ের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে রাহাত দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর