বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শেখ হাসিনার জন্যই হারানো গণতন্ত্র ফিরে পেয়েছি : ডা. মুরাদ হাসান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার বর্ণাঢ্য সংগ্রাম মুখর কর্মময় জীবন কখনো মসৃণ ছিল না। বারবার তার জীবনের ওপর ঝুঁকি এসেছে, বিএনপি জামাত পাকিস্তানের দালালেরা

তিনি আরও বলেন, বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের রাজনীতি করে। সেদিন ঝড়-বৃষ্টি শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করেছেন।

এমপি মুরাদ হাসান বলেন, তিনি দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা আমাদের হারানো গণতন্ত্র, আমাদের অধিকার ফিরে পেয়েছি। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছিলেন. বুকের ভেতর স্বজন হারানোর সব ব্যথা-বেদনা চেপে রেখে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে দেশের মানুষকে ভালোবেসে, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে জামালপুরের সরিষাবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর কাঁলাচান পাল, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর