সময়ের আওয়াজ অনলাইন: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১২টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শনিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।