শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

বাড়ি ভাড়া মওকুফের বিষয়টি জানেন না, ওই বাড়ির মালিক নিজেই ।

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৬৭ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : কম্পিউটারে টাইপ করা একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে সোমবার সকাল থেকেই। জনৈক নেটিজেন সেটি ফেসবুকে পোস্ট করেন।

জানান, তিনি যে বাসায় ভাড়া থাকেন সে বাসার মালিক ঈদ উপহার হিসেবে এক মাসের ভাড়া মওকুফ করে সেই চিঠিটা পাঠিয়েছেন। চিঠিত লেখা ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ঈদ উপলক্ষে এক মাসের ভাড়া মওকুফ। নিচে রূপালি হাউজিংয়ের কথা লেখা ছিল।

নেটিজেন আলিমুর রহমান বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, ‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার… আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কি না জানি না এবং শুনিনি কখনো- আমি অন্তত পাইনি।

সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ ওনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

সামাজিক মাধ্যমে সকাল থেকেই হু হু করে ছড়িয়ে পড়তে থাকে চিঠির ছবিটি। অনেকেই বাড়িওয়ালার মানবিকতা দেখে প্রশংসায় ভাসান মালিককে। দিনভর পোস্টের পর পোস্ট।

সবশেষে জানা গেল, আসলে সেটি ভুয়া চিঠি। অবশ্য পোস্টকারী চার ঘণ্টা পর নিজেই ফেসবুক থেকে সেটি সরিয়ে নেন।

সাংবাদিকেরা সরেজমিনে খোঁজ নিয়ে জেনেছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। বাড়ি ভাড়া মওকুফের বিষয়টি জানেন না, ওই বাড়ির মালিক নিজেই।

ওই বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন, বাড়িটিতে কোনো ভাড়াটিয়া কেউ থাকেন না। ওই ভবনে যারা বাস করেন তারা সবাই মালিকের আত্মীয়। তাই ভাড়া মওকুফ করার প্রসঙ্গ আসে না।

মঙ্গলবার রূপালি হাউজিংয়ের মালিকপক্ষের সুজন নামের এক ব্যক্তি জানান, এমন একটি চিঠি কীভাবে ছড়ানো হয়েছে, সেটি আমাদের জানা নেই। এমন কোনো ঘটনা ঘটেনি।

আলিমুর রহমান বলছেন, বাড়িওয়ালা বিষয়টি গোপন রাখতে চান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর