শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন :  সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ড-সংলগ্ন তারা মিয়া সড়কে একটি দর্জির দোকানে এসি বিস্ফোরণ হয়েছে। দোকানের কাঁচ (থাই গ্লাস) ভেঙে সড়কে পড়েছে। এ সময় তিনজন দগ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

দগ্ধ তিনজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকিদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাভার ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার গেন্ডা বাসন্ট্যান্ড-সংলগ্ন তারা মিয়া সড়কে বাহার সুপার মার্কেটে টিনসেট ২ নম্বর দোকানের আদ্রিতা ফেব্রিক্স নামের একটি টেইলার্সে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। ওই সময় দোকানের ভেতর থাকা মালিক ইউসুফ আলী খান (৪৫), তার বন্ধু নাহিদ হাসান (৪২) ও কাস্টমার আনসার আলী (৫০) দগ্ধসহ ১০ জন আহত হয়। তাদের প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ও পরে গুরুতর দগ্ধ ইউসুফ, নাহিদ হাসান ও আনসার আলীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অন্য আহতরা হলেন সাইদুর ইসলাম (৩০), বাবু মিয়া (২৪), হাসান নাহিদ (৪৮), আজাদ (৫০) ও বাবুল (৪৬), মালিহা খান (২৬), অনিক হাসান (৩২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, দোকানটিতে ব্যবহৃত এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের টিনশেড দোকানের ওপরে অ্যাঙ্গেল উড়ে যায়। এতে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। আমরা খবর একটু দেরিতে পেয়েছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর