বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর মেরুল বাড্ডায় লরির ধাক্কায় নৈশপ্রহরী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডায় রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামের একজন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি নাজমুল হাসান জানান, তার নানা মেরুল বাড্ডার ইউলুপ ব্রিজের ঢালে নৈশপ্রহরীর কাজ করতেন। ভোরে একটি লরি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর