বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

চুলের যত্নে করুন ‘রিভার্স কন্ডিশনিং’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

সিল্কি ও জটহীন চুলের পেতে চাইলে শুধু শ্যাম্পু করলেই হবে না, পাশাপাশি সঠিক যত্ন ও কন্ডিশনার ব্যবহার করাও জরুরি। শুধু জট নয়, চুলের আগা ফাটার সমস্যা থাকলেও কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে অনেকেরই চুল একেবারে নেতিয়ে যায়। কিন্তু রিভার্স কন্ডিশনিং পদ্ধতিতে কন্ডিশনার ব্যবহার করলে চুল যেমন নরম হয়, আবার ঘনত্বও বজায় থাকে। বিশেষ করে যাদের চুল খুব পাতলা, ঘনত্ব কম বা মাথার ত্বক অতিরিক্ত তেলতেলে তাদের জন্য এই পদ্ধতি বেশ কাজের। রিভার্স কন্ডিশনিং হচ্ছে শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার ব্যবহার করা।

রিভার্স কন্ডিশনিং পদ্ধতির উপকার : 

* আর্দ্রতার অভাবে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে পড়ে। শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই বশে থাকে। চুলের আগা ফাটা রোধ করাও সম্ভব হয়।

* জট পড়া চুল আঁচড়াতে গেলে ছিঁড়ে যায়। চুল জটহীন রাখার জন্য শ্যাম্পুর আগে কন্ডিশনার মাখা জরুরি।

* মাথার ত্বকে কন্ডিশনার থেকে গেলে সেখান থেকে নানা রকম সমস্যা হতে পারে। খুশকিও দেখা দেয়। আগে কন্ডিশনার ব্যবহার করলে শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে তা সম্পূর্ণভাবে চলে যায়। তবে… প্রত্যেকের চুলের

ধরন আলাদা হয়। বিশেষজ্ঞরা বলছেন, যাদের চুল খুব ঘন ও শুষ্ক হয়, তারা শ্যাম্পুর পরেই কন্ডিশনার ব্যবহার করুন। কারণ এই ধরনের চুলে একটু তেলতেলে ভাব প্রয়োজন হয়। যাদের চুল মাত্রাতিরিক্ত শুষ্ক, তারা শ্যাম্পুর আগে একবার ও পরে একবার কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুলের জৌলুস বজায় থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর