রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তিতাস বিধৌত মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতির রাজধানী এর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ২৫ মে রোজ শনিবার জাতীয় কবির ১২৫তম শুভ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ হামজা মাহমুদ, উপাধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, আরো উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান,বিভাগীয় প্রধান উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জনাব আব্দুল কাদের আলম শাহ, বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, জনাব ফারজানা তাসমিন, ভারপ্রাপ্ত সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাসক। জনাব মোহাম্মদ আবু হানিফ, জনাব মোহাম্মদ জহির উদ্দিন, জনাব নূর মোহাম্মদ, জনাব মির্জা গালিব রুমি, জনাব এ কে এম ওবায়দুল হক, জনাব হাবিবুর রহমান খান, জনাব তাসমিয়া সুলতানা, জনাব মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর